রাণীশংকৈলে মরহুম ছাত্রদল নেতা মমিনের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
মো: হামিম রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মরহুম মো. মমিনের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় উপজেলার দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনতাসীর আল মামুন মিঠু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আক্তারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আউলাদ হোসেন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. মমিন, সাংগঠনিক সম্পাদক মো. মুক্তার হোসেন, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাব্বী হুসাইন, পৌর ছাত্রদলের সভাপতি মো. মাহাফুজুর রহমান মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে জিম, মুন্না, সাকিব, লেমন, রায়হান, প্লাবন, শুভসহ অনেকে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম মমিনের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করা হয়।
বক্তারা বলেন, তিনি একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন এবং দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে মরহুমের রুহের মাগফেরাত, জান্নাতুল ফেরদাউস নসিব এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাসিম, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. লেমন, রায়হানসহ ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের কাছে মরহুম মমিনের রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়।