ভালুকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় শনিবার (৬ জুন ২০২৬) ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহা সড়কে অনুষ্ঠিত হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং অল্প সময়ের মধ্যে মিছিল শেষ করে স্থান ত্যাগ করেন।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।