প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
অভিনন্দন ও শুভেচ্ছা মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। নির্বাচনে ফারুক ইকবাল সভাপতি, আজিজ সিকদার সাধারণ সম্পাদক, এ কে রিফাত সাংগঠনিক সম্পাদক, সুব্রত আপন দপ্তর সম্পাদক, আবু বক্কর সিদ্দিক অর্থ সম্পাদক এবং মিজবাহ উদ্দিন প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, নবনির্বাচিত নেতৃত্বের দক্ষতা, সততা ও দূরদর্শী পদক্ষেপে মহেশখালী উপজেলা প্রেসক্লাব আরও সুসংগঠিত, গতিশীল ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে তাঁদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনে সফলতা দান করেন। তাঁদের নেতৃত্বে মহেশখালী উপজেলা প্রেসক্লাব নতুন উচ্চতায় পৌঁছাবে—এই প্রত্যাশা রইল। অভিনন্দন ও শুভকামনা অবিরাম। ফরহাদ রহমান সাধারণ সম্পাদক টেকনাফ উপজেলা প্রেসক্লাব।
এস.কে জাফর , উপজেলা প্রতিনিধি টেকনাফ
অভিনন্দন ও শুভেচ্ছা
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি