প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
প্রেস রিলিজ মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি আটক। বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং সংলগ্ন নাফ নদীতে আজ ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১ টি সন্দেহজনক ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কেটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। স্বাক্ষরিত/- সাব্বির আলম সুজন SABBIR ALAM SUZAN লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ড
এস.কে জাফর , উপজেলা প্রতিনিধি টেকনাফ
প্রেস রিলিজ
এস কে জাফর আলম
টেকনাফ উপজেলা প্রতিনিধি
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি