মধুপুরে প্রচন্ড দাবদাহে তালের শাঁসের চাহিদা বেড়েছে
আঃ আজিজ চৌধুরী,মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাংগাইল মধুপুরে গরমের তালের শাঁষে প্রাণ জুড়ায় পিরোজপুর বাজারে কচি তালের শাঁষ খেয়ে আহ কি মজা এমনি করে মনের অভিব্যক্তি প্রকাশ করেন জনগন, পুষ্টিগুণে ভরপুর এবং সম্পূর্ণ ভেজালমুক্ত হওয়ায় সব বয়সী মানুষের প্রথম পছন্দ এখন প্রকৃতির এই রসালো উপহার তালের শাঁষ, খুচরা বিক্রেতারা জানান, গরম যত বাড়ছে, তালের শাঁসের চাহিদাও তত বাড়ছে, উপজেলাতে তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন,গরমে তৃষ্ণা মেটাতে সর্বত্র এখন কদর বেড়েছে কচি তালের শাঁসের
সরেজমিনে দেখা যায়, পিরোজপুর মোড়,পঁচিশমাইল মোড়, বাস স্ট্যান্ড চত্বর, শুলাকুড়ী বাজার ও গাংগাইর গোলাবাড়ীসহ উপজেলার অলিগলিতে ও রাস্তার মোড়ে মোড়ে ভ্যানে করে কচি তাল সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা, তীব্র গরমের কারণে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে| এসব দোকানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা|
খুচরা বিক্রেতারা জানান, গরম যত বাড়ছে, তালের শাঁসের চাহিদাও তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে,আকারভেদে প্রতিটি কচি তাল (যার ভেতরে ৩ থেকে ৪টি শাঁস থাকে) বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টাকায়,আবার অনেক জায়গায় প্রতি পিস শাঁস খুচরা ৫ থেকে ১০টাকা দরেও বিক্রি হতে দেখা গেছে, ডাবের দাম অনেক বেশি| ডাব এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে| সেই তুলনায় তালের শাঁস অনেক সাশ্রয়ী এবং এতে কোনো ভেজাল বা কেমিক্যাল থাকে না| এটি খেলে সহজেই তৃষ্ণা মেটে,
ব্যবসায়ী নাজমুল জানান, তারা খুব ভোরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গাছচুক্তি কচি তাল সংগ্রহ করে নিয়ে আসেন, তবে গত বছরের তুলনায় এবার পাইকারি বাজারে তালের দাম কিছুটা বেশি,
পাইকারি ব্যবসায়ী মতি মিয়া জানান, গত বছর ১০০টি কাঁচা তাল ৭০০ থেকে ১০০০টাকায় কেনা গেলেও, এবার তা কিনতে হচ্ছে ১০০০ থেকে ১৫০০ টাকায়,তার ওপর পরিবহন খরচ যুক্ত হওয়ায় খুচরা বাজারে দাম কিছুটা বেড়েছে| তবে সরবরাহ ও চাহিদায় কোনো কমতি নেই।