গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালী ইউনিয়নে জমে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, স্টাফ রিপোর্টার: গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পাতা খেলা জমে উঠেছে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে। আশার আলো স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে বাদিয়াখালী ইউনিয়নের উত্তর রামনাথের ভিটায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত পাতা খেলা প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাদিয়াখালী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার জনাব কাজী মোঃ আবুল খালেক।
খেলা শুরু পর থেকেই মাঠে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সব বয়সের মানুষ ভিড় করেন এই ঐতিহ্যবাহী খেলা দেখতে। এ ছাড়াও মাঠে বিভিন্ন রকমের দোকানপাট বসায় মেলা মেলার মতো পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এলাকায় এমন খেলার আয়োজন হওয়ায় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে মোঃ সোহানুর রহমান সোহাগ জানান, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদের এই আয়োজন। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে হারিয়ে যাওয়া ঐতিহ্য আবার প্রাণ ফিরে পাবে।