এলেঙ্গা প্রেসক্লাবের ১৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ মোজাফর আলী, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ উত্তর বঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত টাঙ্গাইলের এলেঙ্গাতে এলেঙ্গা প্রেসক্লাবের ১৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ (২রা জুন) মঙ্গলবার বিকালে এলেঙ্গা প্রেসক্লাবে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোজাফর আলী। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোঃ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহেদ মোল্লা, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন।
আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও দৈনিক জনতার কথার জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা, কার্যকরী সদস্য ও জেটিভি'র স্টাফ রিপোর্টার সৌরভ। বক্তারা এলেঙ্গা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।