Logo Logo
প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ || প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

দরিদ্র জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল হ্নীলা বিওপি, ৬৪ বিজিবি এস,কে জাফর টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অসহায় ও দরিদ্র জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হ্নীলা বিওপি, ৬৪ বিজিবি। মানবিক সহায়তার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সুবিধাবঞ্চিত জেলেদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তারা উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তারা বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। বিশেষ করে উপকূলীয় এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা সচেষ্ট। খাদ্যসামগ্রী পেয়ে জেলে পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মহতী উদ্যোগের জন্য ৬৪ বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা জানান, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিজিবির প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা আরও বৃদ্ধি করে। অনুষ্ঠান শেষে সকলের কল্যাণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।