কুমিল্লার লালমাই উপজেলার সার্বিক উন্নয়ন, মানবকল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হযরত মাওলানা হাফেজ ক্বারী নুরুল হক সিরাজী সাহেবকে আগামী দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় জনগণ। দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখায় সর্বস্তরের মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উস্তাজুল হুফ্ফাজ ও হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ লালমাই উপজেলার সম্মানিত উপদেষ্টা মাওলানা নুরুল হক সিরাজী একজন সৎ, প্রাজ্ঞ ও জনদরদী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় দ্বীনি শিক্ষার প্রসার, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবকল্যাণে কাজ করে চলেছেন। তাঁর সততা, নেতৃত্বগুণ এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক ভালোবাসার কারণে লালমাইবাসীর হৃদয়ে তিনি একটি বিশেষ স্থান করে নিয়েছেন।
লালমাই উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে মাওলানা নুরুল হক সিরাজীর মতো একজন যোগ্য ও সৎ নেতার বিকল্প নেই। তিনি নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হলে এই উপজেলা কল্যাণ ও প্রগতির পথে আরও এগিয়ে যাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই তাঁর সমর্থনে সাধারণ জনগণের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। স্থানীয়রা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন, যেন তিনি আগামী দিনে লালমাই উপজেলাবাসীর সেবায় আরও বড় পরিসরে অবদান রাখতে পারেন।