ওমেদ আলী মুন্সি টু বাগাইপাড়া কানেক্টিং সড়কের ঢালাই কাজের শুভ উদ্ভোদন অনুষ্ঠিত।
নূর মোস্তফা আলী হাসান :- আজ ০১/০৬/২০২৬ ইং রোজ সমবার সকাল ৯ ঘটিকার সময়, সন্দ্বীপে মুছাপুর ইউনিয়নের ওমেদ আলী মুন্সি টু বাগাইপাড়া কানেক্টিং সড়কের ঢালাই কাজের শুভ উদ্ভোদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার আমীর জনাব আলাউদ্দিন শিকদার সাহেব।
উপস্থিত ছিলেন, অত্র কাজের ঠিকাদার মাইনুদ্দিন শিকদার। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুছাপুর ইউনিয়নের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন সিরাজী,
সুইট হোম ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান, এনাম নাহারের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন আরাফাত, সেনাবাহিনীর অবসর কর্মকর্তা মাহফুজুর রহমান, মাষ্টার নাছির, হাফেজ এমলাক সহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
নির্মান কাজে নিয়জিত সকলের সু সাস্থ ও দীর্ঘায়ু কামনায় মাওলানা নাজিম উদ্দিন সিরাজীর মুনাজাতের মধ্য দিয়ে উদ্ভোদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।