Logo Logo
প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ || প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

​র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ কক্সবাজার ​প্রেস রিলিজ ​তারিখ: ৩১ মে ২০২৬ খ্রিঃ শিরোনাম: ​টেকনাফে ৫ বছর সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জঘন্য অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার, মাদক উদ্ধার এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব প্রতিনিয়ত জোরালো অভিযান পরিচালনা করে আসছে। ​এরই ধারাবাহিকতায়, অদ্য ৩১ মে ২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪:১০ ঘটিকায় র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির ০৯ নং ওয়ার্ডের দমদমিয়া এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ​গ্রেফতারকৃত আসামি​দেলোয়ার হোসাইন ৩৬, পিতা- নুরুল ইসলাম, সাং- পশ্চিম সাতঘরিয়াপাড়া কাছারপাড়া, ওয়ার্ড নং- ০৭, ইউপি- হোয়াইকং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। ​ গ্রেফতারকৃত আসামি দেলোয়ার হোসাইন কক্সবাজারের রামু থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৫ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। সাজা ঘোষণার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ​বিচারের মুখোমুখি করতে এবং অপরাধ দমনে র‍্যাব-১৫ এর এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ----স্বাক্ষরিত---- আ. ম. ফারুক সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক ল' এন্ড মিডিয়া পক্ষে অধিনায়ক