প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬
ঈদের তৃতীয় দিনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় এস, কে জাফর টেকনাফ উপজেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহার তৃতীয় দিনে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি খোরশেদ আলম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সাংবাদিক কামরুল ইসলাম, এস কে জাফর এবং মোহাম্মদ হোসাইন। সাক্ষাৎকালে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংবাদিকতার বিভিন্ন দিক, পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের বর্তমান অবস্থা এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন। পাশাপাশি সাংবাদিক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি এক আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সকলের প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ঈদ মোবারক।
এস.কে জাফর , উপজেলা প্রতিনিধি টেকনাফ
ঈদের তৃতীয় দিনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি