অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে অতিরিক্ত জেলা জজ মোঃ দিদার হোসেন, প্রদান করলেন ৯০ হাজার টাকা সহায়তা
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রামের কৃতি সন্তান নির্বাচন কমিশনের উপ-সচিব আইন ও অতিরিক্ত জেলা জজ মোঃ দিদার হোসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৪টায় বলিপদুয়া জজ বাড়িতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
জানা যায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে অধিক ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা এবং কম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৪ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৯০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বলিপদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি হাজী মোঃ আইয়ুব আলী, আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কমিটির সদস্য তাজুল ইসলাম (সরদার), মোঃ অহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দুর্যোগের সময় গ্রামের কৃতি সন্তান মোঃ দিদার হোসেনের এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে স্বস্তি এনে দিয়েছে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।