পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মোঃ আল আমিন
মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁওবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও জামপুর ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ আল আমিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা হচ্ছে ত্যাগ, ভালোবাসা ও আত্মশুদ্ধির মহান শিক্ষা বহনকারী একটি পবিত্র উৎসব। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ থেকেই মুসলিম উম্মাহ কুরবানীর শিক্ষা গ্রহণ করে। এই শিক্ষা মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত কুরবানীর আনন্দ গরিব ও অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করতে পারে। বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
মোঃ আল আমিন বলেন, আমি সোনারগাঁও উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ।
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও সমাজের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।