পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নুরুল কবির রানা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ টেকনাফ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নুরুল কবির রানা, যুগ্ম-আহবায়ক, টেকনাফ উপজেলা শাখা এবং আহ্বায়ক, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দ। সমাজের বিত্তবানরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে ঈদের প্রকৃত আনন্দ সার্থক হবে।”
তিনি আরও বলেন, “সকল ভেদাভেদ ভুলে মানবতা, সৌহার্দ্য ও ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
শেষে তিনি টেকনাফ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।