সোনাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সরোয়ার হোসেন মাতুব্বর
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর: পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রিয় সোনাপুর ইউনিয়নবাসি আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভক্ষণে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ আমাদের মাঝে ত্যাগ ও ভ্রাতৃত্ব, ও সহমর্মিতার ও মানবতার শিক্ষা নিয়ে এসেছে। আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সব সময় আপনাদের মাঝে সুখ দুঃখের পাশে থাকার অঙ্গার করছি। আমাদের প্রিয় ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর, সুশিক্ষিত, মাদক মুক্ত, উন্নয়ন মুখে ডিজিটাল ইউনিয়নে রূপ দিতে আপনাদের দোয়া ও ভালবাসা ও সহযোগিতা কামনা করছি।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে, ধনী- গরিবের সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে গড়ে তুলবো একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ, তাই আসুন, এই পবিত্র ঈদে আমরা সবাই ঐক্যবদ্ধ, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার শপথ নেই, সবার জীবন সুখ ও শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক, ঈদ মোবারক। ইউনিয়ন বাঁশি সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা, এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব সম্প্রীতি ও মানবিকতার বন্ধন আরোও সুদৃঢ় করুক। তিনি আরো উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, বিশেষ করে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।