টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইউনিয়ন আমীর মাওলানা মোহাম্মদ হোছাইন
মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার (টেকনাফ, কক্সবাজার)। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১নং হোয়াইক্যং ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইউনিয়ন আমীর- মাওলানা মোহাম্মদ হোছাইন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ব ও তাকওয়ার শিক্ষা দেয়। আসুন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির আদর্শকে জীবনে ধারণ করি। এই পবিত্র দিনে সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করি।”
মাওলানা মোহাম্মদ হোছাইন আরও বলেন, হোয়াইক্যংয়ের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সবসময় পাশে থাকবেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
হোয়াইক্যং ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের সময় এমন শুভেচ্ছা বার্তা মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। উল্লেখ্য, মাওলানা মোহাম্মদ হোছাইন দীর্ঘদিন ধরে সামাজিক ও জনসেবামূলক কাজের সাথে জড়িত।
*শুভেচ্ছান্তে,* মাওলানা মোহাম্মদ হোছাইন, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ টেকনাফ উপজেলা, কক্সবাজার।