ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন তরুণ সমাজসেবক জহিরুল ইসলাম জুয়েল
ঝালকাঠি প্রতিনিধি:- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত ৫নং সুবিদপুর ইউনিয়নবাসীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক ও টি এস কসমেটিকসের স্বত্বাধিকারী মোঃ জহিরুল ইসলাম জুয়েল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মহিমান্বিত ঈদে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখি।”
তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা আমাদের সকলের ত্যাগ, কোরবানি ও ইবাদত কবুল করুন। সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”এসময় তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।