গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা স্টাফ রিপোর্টার মোঃ রেজাদুল ইসলাম রেজার পাঠানো ভিডিও চিত্রে
ব্রিফিংয়ে সরকারের বহুমুখী উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও দুর্নীতিবিরোধী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আসন্ন পবিত্র ঈদুল আযহায় ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের গৃহীত পদক্ষেপের কথাও জানানো হয়। একইসঙ্গে জাল টাকার বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ উদ্যোগের বিষয়ে অবহিত করা হয়।