গাইবান্ধায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন
মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:অটিজম কোনো সীমাবদ্ধতা নয়—প্রতিটি জীবন মূল্যবান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, গাইবান্ধার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। তিনি বলেন, অটিজম কোনো রোগ নয়, এটি একটি ভিন্নধর্মী বিকাশজনিত অবস্থা। অটিজম বিষয়ে সচেতনতা বাড়াতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং অটিজম আক্রান্ত শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে।
এ কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের প্রতিনিধি, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, SKS ফাউন্ডেশন এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।