কালিগঞ্জের ডিএমসি ক্লাব ফুটবল মাঠে ঐতিহাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের ডিএমসি ক্লাব ফুটবল মাঠে জামালুল কুরআন মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ।১২ মে মঙ্গলবার আসর নামাজ বাদ হতে ডিএমসি ক্লাব ফুটবল ময়দানে ইসলামী গজল এর মধ্য দিয়ে উক্ত মাহফিলের শুভ সূচনা হয়। মথুরেশপুর ইউনিয়নের দিয়া মাঝের মাঠ সংলগ্ন জামালুল কোরআন মাদ্রাসার সভাপতি গরিবের ডাক্তার নামে খাত ডাক্তার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মুহতামিম মোঃ খাব্বাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দীস রবিউল বাসার। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন হযরত আল্লামা মোস্তফা আল মাহমুদ (দা.বা).মুহতামিম তারালী কওমি মাদ্রাসা, আল্লামা অজিহূর রহমান (দা. বা.) মুহতামিম বাজার গ্রাম রহিম মাদ্রাসা। ঐতিহাসিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন তারুনের অহংকার খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফীজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা) প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া ঢাকা। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য প্রদান করেন মাওলানা কুতুব উদ্দিন,মুফতি আব্দুল আলিম সাহেব, মুফতি আবু রায়হান সাহেব, মুফতি মাউসুপ সিদ্দিকী, মুফতি রবিউল ইসলাম, মোহাদ্দিস মোস্তফা কামাল,জিয়াউর রহমান, হাফেজ ইউসুফ,মাওলানা আনসার আলী,মাওলানা রহমতুল্লাহ সাহেব, মুহাদ্দীস মুজিবুর রহমান, হাফেজ মাওলানা কবিরুজ্জামান,হাফেজ ইউসুফ, মুফতি জিয়াউর রহমান। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, শেখ এবাদুল ইসলাম, মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, মোহাম্মদ আজিজুর রহমান, মোঃ আহসানুল কবির মিলন, আলহাজ জিএম আনারুল ইসলাম, আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, আলহাজ্ব আবুল খায়ের, আনারুল ইসলাম, শেখ আব্দুর রব আব্দুল হান্নান। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী বৃন্ ও শত শত আলেমে দ্বীনের উপস্থিতিতে মধ্যরাত পর্যন্ত চলা ওয়াজ মাহফিলে দেশ জাতি তথা মুসলিম উম্মার সুখ শান্তি ও মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন তারুনের অহংকার খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফীজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা) প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া ঢাকা।
ছবিঃ কালিগঞ্জের সেই ঐতিহাসিক ওয়াজ মাহফিল প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করছেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন তারুনের অহংকার খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফীজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা) প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া ঢাকা।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম