হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৩ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
মঙ্গলবার (১২ মে ২০২৬) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি।
তিনি জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির নারকোটিক্স ডগ “হেনরি” সিএনজির ব্যাটারির নিচের অংশে সন্দেহজনক অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে কালো কসটেপ দিয়ে মোড়ানো দুইটি মিনি কাটের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক মোঃ সাইদ আলম (১৯) কে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত সিএনজি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে