মুন্সিগঞ্জ গজারিয়া মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার.
মোঃ দুলাল সরকার গজারিয়ায় মুন্সিগঞ্জ:মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
রবিবার (১০ মে) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আওলাদ হোসেন (৪০), শহিদুল ইসলাম (৪৫), সুমন (৪০), নুরুল হক (৫৫), মোস্তফা (৫৫) ও তাজুল ইসলাম (৪০)। তাদের সকলের বাড়ি গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।অভিযানের সময় তাদের কাছ থেকে ৪ বান্ডেল তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৪ হাজার ৯৭০ টাকা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে গজারিয়া থানা ইনচার্জ মোঃ হাসান আলী জানায় এ ঘটনায় গজারিয়া থানায় নিয়মিত মামলা দায়ের শেষ করে, সোমবার দুপুর ১২ টায় আদালতে পেরণ করা হয়।