কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যাম্পাসের আম এবার বিতরণ হল শিশু ও রোগীদের মাঝে
কালিগঞ্জ ব্যুরো ঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার ডালিয়া আক্তার সাথীর তত্ত্বাবধানে ক্যাম্পাসের পাকা আম এবার বিতরণ হল হসপিটালের রোগী ও শিশুদের মাঝে। ১০মে রবিবার সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার ডালিয়া আক্তার সাথীর মানবিক গুণাবলির বহিঃপ্রকাশ। হাসপাতালে ক্যাম্পাসের বাগানের পাকা আম এবার বিতরণ করে দিল হসপিটালের রোগী ও শিশুদের মাঝে।কেমিক্যালমুক্ত পাকা আম হাসপাতালের রোগী ও শিশুরা পেয়ে আনন্দে আত্মহারা।উক্ত আম বিতরণ অনুষ্ঠানের স্বাস্থ্য প প কর্মকর্তা ডাক্তার ডালিয়া আক্তার সাথীর সভাপতিত্বে ও সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ আবদুস সোবহান ও ইপিআই ইন্সপেক্টর শেখ মশিউর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার রুপা রানী পাল, ডাক্তার মোঃ সাইদুর রহমান, ডাক্তার মোঃ হাবিবুল্লাহ, ডাক্তার নুসরাত, ডাক্তার সুজায়েত, ডাক্তার মোঃ সাইফুল ইসলাম সজীব, ডাক্তার রিপন প্রমুখ। অনুষ্ঠানে হসপিটালে কর্মকর্তা, কর্মচারী, সেবিকা ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। হাসপাতালে আগত রোগী,শিশু ও রোগীর স্বজন এ প্রতিনিধিকে জানায় আমাদের হাসপাতালের এরকম আম বিতরণ অনুষ্ঠান এই প্রথম।এটা আমাদের হাসপাতালের ইতিহাসে স্মরণীয় দিন হয়ে থাকবে। ডা. ডালিয়া আক্তার সাথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,কালিগঞ্জ,সাতক্ষীরার নিজস্ব পরিকল্পনা ও উদ্যোগে হাসপাতালের বাগানের পাকা আম রোগী ও রোগীর সাথে আসা স্বজন প্রত্যেককে পাকা আম পেয়ে তাদের আনন্দের অনুভূতি হাসিমুখে প্রকাশ করে।
ছবিঃ কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যাম্পাসের বাগানের পাকা আম শিশু ও রোগীদের মাঝে বিতরণ করলেন স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার ডালিয়া আক্তার সাথী।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম