মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শাহাবুদ্দিন শিহাব ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক:
মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শাহাবুদ্দিন শিহাব ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এ অর্জনে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়েছে।
জানা যায়, শাহাবুদ্দিন শিহাব দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তার নেতৃত্বগুণ, কর্মদক্ষতা ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে।
তার এ নির্বাচনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেন, তিনি তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবেন।