জমির বিরোধে--পাইকগাছায় ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের অনাকাঙ্খিত মৃত্যু !
এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :- খুলনার পাইকগাছায় দু'ভাইয়ের ধাক্কা-ধাক্কিতে প্রান গেল বড় ভাই বীরেন বৈরাগী (৭৫) এর। জানাগেছে, জমির বিরোধে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপি'র নাবা গ্রামে অনাকাঙ্খিত এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, পারিবারিক জমি নিয়ে নাবার মৃতঃ মাদার বৈরাগীর দু' ছেলে বাড় ভাই বীরেন্দ্র নাথ বৈরাগী ( ৭৫) ও ছোট ভাই কিরন বৈরাগী ( ৬৫)এর পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
উত্তেজনা বশত তা দু'ভাইয়ের মধ্যে ঠেলা-ঠেলি'তে রূপ নেয়। এক পর্যায়ে ছোট ভাই কিরণ সজোরে'র ধাক্কা দিলে বড় ভাই বীরেন মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারায়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় কপিলমুনির ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম প্রাথমিক ভাবে জানান, দু,ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
তিনি আরোও বলেন,হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শনের কথা বলে জানান, নিহতের স্বজনদের সাথে কথা হয়েছে, তারা এজাহার দিলে থানায় মামলা হবে।