পোরশা উপজেলার ১নং নিতপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭অর্থবছরের উৎস মুখর পরিবেশে উন্মুক্ত বাজেট ঘোষণা।
পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁর পোরশায় উৎসব মুখর পরিবেশে ১ নং নিতপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সকাল ১০ টায় পরিষদের হলরুমে ২৭/৪/২৬ইং তারিখে ২০২৬-২০২৭অর্থ বছরের উৎসব মুখর পরিবেশে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে নিতপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,অনুষ্ঠান টি সঞ্চালনা করেন হিসাব সহকারী, মোঃ সাইফুদ্দীন, এসময় উপস্থিত ছিলেন ইউ পি সদস্য মোঃ আব্দুল হামিদ , সদস্য মোঃ হাকিম, সদস্য মোঃ আকবর আলী, সদস্য মোঃ জাকারিয়া, সদস্য মোঃ এস্তাবআলী, সংরক্ষিত নারী সদস্য মোসাঃ ফরিদা বেগম, মোসাঃ মাসুমা,মোসাঃ আম্বারা বেগম, সহ শতাধিক জনসাধারণ ও সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য ২০২৬-২০২৭ অর্থ বছরে নিতপুর ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়, ২২,৮০,৫২১/-টাকা রাজস্ব ব্যয়২১,৩৯,৫২১/-এবং উন্নয়ন আয় ৫,৭৬,৫১,২৮০/-উন্নয়ন ব্যয়-৫,৭৬,৫১,২৮০/টাকা ধরে বাজেট ঘোষণা করা হয় সর্বমোট বাজেট আয়- ৫,৯৯,৩১,৮০১/-এবং বাজেট ব্যয় - ৫,৯৭,৯০,৮০১/- অর্থ বছর শেষে বাজেট উদ্বৃত্ত -১,৪১,০০০/- টাকা।