বিরলে আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আটক।
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। বিরলে আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার (৪২) কে আটক করে আদালতে সোপর্দ করেছে বিরল থানা পুলিশ।
সে উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের দামাইল (সেনিয়াপাড়া) গ্রামের মোঃ সহিদুল ইসলাম এর ছেলে এবং বিরল কাঞ্চনঘাট আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক। সে জি আর ১৭৩/২০২৪নং মামলা'সহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে বিরল থানার এস আই আমিনুল ইসলাম।