আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল-এর টেকনাফ উপজেলা কার্যকরী কমিটির চূড়ান্ত গঠন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বেলা ১২টায় সংগঠনের স্থানীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুনুর রশিদ সিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ কলিম।
সভায় উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল-এর কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা কমিটির সদস্য সাব্বির আহমদ, সোলতান আহমদ, সালাহ উদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে ৪৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ২ মে ২০২৬ (শনিবার) সকল সদস্যদের নিয়ে একটি জরুরি বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সভায় কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন আগামী ২৫ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট ও কার্ড ফি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।