উখিয়ায় ৮ এপিবিএন চেকপোস্টে ৬ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
উপশিরোনাম:
পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এ তল্লাশিকালে ধরা পড়ে—মামলা প্রক্রিয়াধীন
কক্সবাজারের উখিয়া থানাধীন ৮ এপিবিএন-এর পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এর চেকপোস্টে তল্লাশিকালে ৬,০০০ পিস ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট উদ্ধারসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ৭টার দিকে এ অভিযান পরিচালিত হয়। ৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর দিকনির্দেশনায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগসহ দৌড়ে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে নীল পলিপ্যাক মোড়ানো অবস্থায় ৬,০০০ পিস ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে স্থানীয় দোকানদার ও উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তির নাম নুরুল হক (২০)। তার পিতা সৈয়দ আমিন। তিনি বালুখালী-১ এলাকার ক্যাম্প-০৯, ব্লক-বি/০৭-এর বাসিন্দা এবং এফসিএন নম্বর ১১২৩৯৩।
উদ্ধারকৃত ইয়াবা জব্দতালিকামূলে জব্দ করে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানা-এ নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট