টেকনাফ সদর ইউনিয়ন যুব মহিলা দলের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তসলিমা আক্তার তার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে “মিথ্যা, বানোয়াত ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার” বলে দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি জানান, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে “লোকাল অবজারভার” নামের একটি অনলাইন পেইজে তার এবং তার ভাই সাইফুলের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়, দলীয় প্রভাব খাটিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এবং তার আশ্রয়ে একাধিক মামলার আসামি সাইফুল অধরা রয়েছে।
তসলিমা আক্তার বলেন, “প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমাদের সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।” তিনি আরও অভিযোগ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি উক্ত মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট অনলাইন পেইজ কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ভুয়া ও মানহানিকর তথ্য প্রত্যাহার এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানান। অন্যথায়, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন।
পরিশেষে তিনি গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার বা বিশ্বাস না করার জন্য এবং সত্য ও ন্যায়ের পক্ষে থাকার জন্য।