বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা জোরদার ও অবৈধ পাচার রোধে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে “অপারেশন ট্রেজার শিল্ড”-এর আওতায় নিয়মিত টহল চলাকালে বানৌজা সমুদ্র অভিযান একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট সনাক্ত করে। পরে বোটটি থামিয়ে তল্লাশি চালালে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট উদ্ধার করা হয়।
তল্লাশিতে প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় “এফবি আব্দুর রহমান-২” নামের বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত বোট, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।
নৌবাহিনী আরও জানায়, দেশের সমুদ্রসীমা সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।