গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের প্রতিবাদ বার্তা :
মোঃ আল আমিন স্টাফ রিপোর্টার :-সিলেটের গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক লোকমান আহমদের ওপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একজন সংবাদকর্মীর ওপর দায়িত্ব পালনকালে এমন ন্যাক্কারজনক হামলা ও ছিনতাইয়ের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। তথাকথিত ‘ইজারাদার’ নামধারী অপরাধীদের এমন ধৃষ্টতা কোনোভাবেই কাম্য নয়।
আমাদের দাবি:
১. ঘটনায় জড়িত ছিনতাইকারী ও তথাকথিত ‘ইজারাদার’কে দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে গ্রেফতার করতে হবে।
২. ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।৷৷ ৩. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।আমরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।