আলহাজ্ব শেখ আব্দুর রহমান এর ইন্তেকালে কালিগঞ্জ দৈনিক দৃষ্টিপাত পরিবারের গভীর জ্ঞাপন
বিশেষ প্রতিনিধি।। সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠকনন্দিত জনবহুল দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালীগঞ্জ ব্যুরো সাংবাদিক শেখ শরিফুল ইসলাম এর শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব শেখ আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের ইন্তেকালে দৈনিক দৃষ্টিপাত পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি এস এম আহমাদুল্লাহ বাচ্চু, কৃষ্ণনগর প্রতিনিধি মোঃ আব্দুল মাজীদ, চম্পাফুল প্রতিনিধি এস এম মনিরুজ্জামান মনি, বিষ্ণুপুর প্রতিনিধ মোঃ আলমগীর হোসেন, দক্ষিণ শ্রীপুর প্রতিনিধ মোঃ আব্দুল আহাদ, তারালী প্রতিনিধ সেলিম হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। তারা শোকবার্তায় মরহুমের কর্মময় জীবন স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি। তার এই অকাল প্রয়াণে পরিবার যেমন একজন অভিভাবককে হারিয়েছে, তেমনি সমাজও হারিয়েছে একজন সম্মানিত মানুষকে।
শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি ধৈর্য, শক্তি ও সহনশীলতা দান করার জন্য দোয়া কামনা করেন।
দৈনিক দৃষ্টিপাত পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমিন।