টেকনাফ উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
কক্সবাজার টেকনাফ উপজেলা প্রেসক্লাবের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, সহ-সাধারণ সম্পাদক আফতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক শাব্বির আহমদসহ সদস্যবৃন্দ—খোরশেদ আলম, কামরুল ইসলাম, রাসেল মির্জা ও আনোয়ার হোসেন এবং অন্যান্য সদস্যরা।
সভায় সভাপতির বক্তব্যে নুরুল হোসাইন বলেন, আগামী ২৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কার্ড বিতরণসহ সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি।
এ সময় সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক ফরহাদ রহমান সভাপতির বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে মিলনমেলা সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।