উখিয়ায় সালাহ উদ্দিন মেম্বারের ভাতিজি, শিশু কন্যা মাইরা মনিকে কোনো মামলায় চালান দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান,
“শিশুটিকে কোনো মামলায় চালান দেওয়া হয়নি। শিশুটির মায়ের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাই মায়ের সঙ্গে শিশুটিকে পাঠানো হয়েছে।”
এ ঘটনাকে কেন্দ্র করে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় জনগণ ও নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—
শিশু সুরক্ষা আইন কী বলে? বাবা-মায়ের অপরাধে অবুঝ শিশুকে কেন কারাভোগ করতে হবে? এটি কি মানবাধিকার লঙ্ঘন নয়?
উখিয়ার সুশীল সমাজের দাবি, প্রচলিত আইন অনুযায়ী ৯ বছরের নিচে কোনো শিশুর কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হয় না। সেখানে মাত্র ৬ বছরের একটি শিশুকে কারাগারে পাঠানো অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
তারা আরও বলেন, শিশুদের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। এই ঘটনায় যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।