কক্সবাজার সদর উপজেলার কলেজ গেট এলাকায় মাথাবিহীন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি:-কক্সবাজার সদর উপজেলার কলেজ গেট সংলগ্ন দক্ষিণ জানার ঘোনা, ৩নং ওয়ার্ড এলাকায় এক অজ্ঞাত নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। নৃশংস এ ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন।পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন সবাইকে গুজব না ছড়িয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।