কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় টেকনাফগামী একটি পালকি বাসের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারগামী (ঝ-১১০২১৪) নম্বরের একটি পালকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটম গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টমটমের এক কিশোর যাত্রী নিহত হন।
দুর্ঘটনায় আরও ৪ থেকে ৫ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
এদিকে নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।