কক্সবাজারের টেকনাফ থেকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজারের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৬) রাত ১টা ৩৫ মিনিটের দিকে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি চৌকস দল টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে আসামি ফরিদুল আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।