কক্সবাজারের টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ০৩ এপ্রিল ২০২৬ ইং তারিখে টেকনাফ থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অংশ নেন এসআই (নিঃ) শুভ মিত্র তালুকদার, এএসআই (নিঃ) তুষার দাশ, এএসআই (নিঃ) তাপস কান্তি দাস, এএসআই (নিঃ) মানস বড়ুয়া সহ সঙ্গীয় ফোর্স।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে—
০৬ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ০২টি সিআর সাজাভুক্ত আসামি
০২টি জিআর পরোয়ানাভুক্ত আসামি
০১টি সিআর পরোয়ানায় ০২ জন
নিয়মিত মামলায় ০২ জন
মোবাইল কোর্টে ০১ জন
সবমিলিয়ে মোট ০৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। টেকনাফ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।