কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া নিবাসী, হ্নীলা আল-ফালাহ একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মাওলানা মোহাম্মদ আলম সাহেব আর নেই। তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও সমাজসেবামূলক কাজে নিবেদিতপ্রাণ ব্যক্তি। শিক্ষা বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এলাকাবাসীর মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে গেছেন এবং হ্নীলা আল-ফালাহ একাডেমির প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকসুলভ মানুষকে হারাল।
মরহুমের ইন্তেকালে বিভিন্ন মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।