মরিচ্যা যৌথ চেকপোস্টে ১৫ হাজার ১০০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১৫ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রবিবার ২৯শে মার্চ ২০২৬ ইংরেজি ভোর সকালে তল্লাশীকালে বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা সন্দেহভাজন দুই যাত্রীর দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন—এফডিএমএন মো. আলম (২০), পিতা: মৃত আব্দুর শুক্কুর, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-০৯, ব্লক-ডি এবং এফডিএমএন সাবিনা বেগম (৪২), স্বামী: মৃত নুর আলম, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১, ব্লক-ডি, থানা: উখিয়া।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে সিএনজিটি থামিয়ে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ১৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে