কক্সবাজার হোটেল-মোটেল জোনে পর্যটককে ছুরি ধরে লুট: কিশোর গ্যাং লিডারসহ আটক ২
কক্সবাজারের পর্যটন এলাকা হোটেল-মোটেল জোনে এক পর্যটককে ছুরি ধরে স র্বস্ব লুটের ঘটনায় কিশোর গ্যাংয়ের লিডারসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২৮ মার্চ ২০২৬) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত খায়রুল ও শুক্কুরকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হোটেল-মোটেল জোনে ঘুরতে আসা এক পর্যটককে টার্গেট করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয় ছিনতাইকারীরা। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।