মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল-আলকাতরা জব্দ, আটক ৭
সোলতান আহমদ স্টাফ রিপোর্টার কক্সবাজার।
মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল ও আলকাতরাসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় ৭ জন পাচারকারীকে আটক করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও আলকাতরা উদ্ধার করা হয়, যা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ডিজেল ও আলকাতরার আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড আরও জানায়, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও পাচার প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।