পোরশা উপজেলার নিতপুর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পোরশায় উৎসব মুখর পরিবেশে নিতপুর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮:০০ টায় স্থানীয় নিতপুর কেন্দ্রীয় ঈদগাঁ কমিটির আয়োজনে। উক্ত জামাতে উপস্থিত ছিলেন পোরশা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম স্যার, নিতপুর কেন্দ্রীয় ঈদগাঁ কমিটির সভাপতি মোঃ শামিম আনসারি, কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাকিল জাবেদ, সহ- সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, নিতপুর কেন্দ্রীয় কবরস্থান ক্বওমি হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ মামুনুর রশীদ সরকার, শিক্ষক মোঃ হায়দার আলী, সহ সংশ্লিষ্ট গ্রামবাসী জামাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুর রহমান সাহেব ইমাম ও খতিব নিতপুর কেন্দ্রীয় জামেমসজিদ।