পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার সর্বস্তরের সম্মানিত বাসিন্দাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা।
এই শুভক্ষণে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি—সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, মুছে যাক সকল দুঃখ-কষ্ট।
ঈদ মোবারক।