ঈদের জামাতের বিজ্ঞপ্তি
মোঃ জাকির খান টাঙ্গাইল
সম্মানিত মুসল্লিগণ আগামীকাল "ধনবাড়ী নওয়াব এস্টেটের ঈদগাহ ময়দানে" ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এ বিষয়ে আপনাদের অবগত করতে জানানো যাচ্ছে যে । এ বছর এই ময়দানে "১৩০" তম ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ।
গত বছরের মতো, অধিক সংখ্যক মুসল্লির অংশগ্রহণ নিশ্চিত করতে এ বছরও দুইটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। সম্ভাব্য বৃষ্টির কথা বিবেচনা করে প্যান্ডেলের উপর ত্রিপল টানানো হচ্ছে।
ঈদের জামাতের সময়সূচি:
১. প্রথম জামাত: সকাল ৮টা অনুষ্ঠিত হবে ।
২. দ্বিতীয় জামাত: সকাল ৯টা অনুষ্ঠিত হবে ।
নামাজ পরিচালনা করবেন ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদের ইমাম ও সহকারী ইমাম।
অনুরোধ করা হচ্ছে, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন গেট দিয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করতে এবং গ্রামীণ ব্যাংক/আমবাগান সংলগ্ন গেট দিয়ে বের হতে। এতে দ্বিতীয় জামাতের জন্য যাতায়াত সহজ হবে।
আপনাদের পরিবারের জন্য রইল হৃদয়ের গভীর থেকে ঈদ মোবারক ।পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন"আফিফ উদ্দিন আহমাদ"
বর্তমান মতোয়াল্লি, ধনবাড়ী নওয়াব এস্টেট
ধনবাড়ী উপজেলা, টাঙ্গাইল ।20/03/2026