আত্মীয় হলেও অনৈতিকতা তুলে ধরুন": চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা হাজী নূরুল ইসলাম
ইমদাদুল ইসলাম রনি,
কুমিল্লা জেলা প্রতিনিধি
চান্দিনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নৈতিক দায়িত্ববোধ নিয়ে এক ব্যতিক্রমী পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির সাথে নবনিযুক্ত উপদেষ্টা মণ্ডলীর এই মিলনমেলা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজী নূরুল ইসলাম সাংবাদিকদের কলমকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন:
"আপনাদের কলম হতে হবে সত্যের প্রতীক। যদি নিজের দলের লোক বা আপন আত্মীয়-স্বজনও কোনো অনৈতিক কাজে লিপ্ত থাকে, তবে তাও সাহসের সাথে জনসমক্ষে তুলে ধরুন। এতে তারা লজ্জিত হবে এবং ভবিষ্যতে নিজেদের সংশোধন করার সুযোগ পাবে।"
তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য জনাব আতিকুল আলম শাওন-এর হাতকে শক্তিশালী করতে এলাকার উন্নয়নে সঠিক ও গঠনমূলক সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে- উপদেষ্টা মোঃ ফরহাদ করিম সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও আধুনিক সাংবাদিকতার কলাকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ইমরান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন:
সাধারণ সম্পাদক: শাহাজালাল সরকার সাজু
সহ-সভাপতি: এ কে এম আজাদ হোসেন
সহ-সাধারণ সম্পাদক: নূর মোহাম্মদ শ্রবন
সাংগঠনিক সম্পাদক: ইয়াছিন আরাফাত
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ আনোয়ার পারভেজ
আইন বিষয়ক সম্পাদক: এটিএম ইমদাদুল ইসলাম রনি
দপ্তর সম্পাদক: মোঃ আনিছুর রহমান আনাছ
অর্থ সম্পাদক: সদ্দাম হোসেন
প্রচার সম্পাদক: মোঃ ফখরুল ইসলাম
এছাড়াও সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন এবং নির্বাহী সদস্য মোঃ বায়জিদ হোসেন, মোঃ ইব্রাহীম আহসান, মোঃ রবিউল হাসান, মোঃ নাঈমুর রহমানসহ স্থানীয় সংবাদকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।