দোয়া কামনায়: সাংবাদিক রবিন মজুমদার গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মোঃ রবিন মজুমদার। তিনি লালমাই প্রেসক্লাব-এর সমাজ কল্যাণ সম্পাদক, দৈনিক স্বাধীন ভোর পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক লালমাইর দর্পন-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, সম্প্রতি একটি বাইক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আসন্ন ঈদের পর তার অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে লালমাই প্রেসক্লাব ও দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মহান আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থ করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন—এ কামনা করেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।