নোয়াখালী চৌমুহনী পৌরসভায় শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ।
মু. অলি উল্লাহ ইয়াছিন
স্টাফ রিপোর্টার নোয়াখালী।
মাও: বোরহান উদ্দিন বলেন - শ্রমিকরা আল্লাহর বন্ধু, শ্রমিকদের শ্রমের মাধ্যমে সমাজের উন্নয়ন হয় তাদের সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
চৌমুহনী শহর শাখার উদ্যোগে উৎসব কমিউনিটি সেন্টারে শ্রমজীবি মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন - শহর শাখার সভাপতি মু. অলি উল্লাহ ইয়াছিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বেগমগঞ্জ উপজেলার এমপি প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- চৌমুহনী পৌরসভার মেয়র প্রার্থী নাসিমুল গনি চৌধুরী মহল।
আরও উপস্থিত ছিলেন - পৌর জামায়াতে আমীর জসিম উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমানসহ বিভিন্ন শাখার শ্রমিক ও জামায়াতের নেতৃবৃন্দ।